বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান বুধবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
তিনি ৪ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টায় পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে জানাজার নামাজ শেষে নিজ গ্রাম যুগিপুকুরিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ড. এম মতিউর রহমান সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের হাতেম আলী পন্ডিতের ছেলে। ৬ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ২য়। তিনি লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর পর তিনি বাংলাদেশ আনবিশ শক্তি কমিশনে চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন।















