০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সুজানগরে মাংসের টুকরায় আল্লাহ নাম

এবারে সুজানগর উপজেলায় কোরবানির মাংসের টুকরায় আল্লাহ নাম লেখা দেখতে পাওয়া গেছে। পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে মো.নজরুল ইসলামের বাড়িতে সোমবার ঘটনাটি ঘটেছে।

নজরুল ইসলাম জানান, গত বুধবার ঈদের দিন তিনি কোরবানির কিছু গরুর মাংস তার ভাই এর ফ্রিজে রেখে দেন।পরে সোমবার বিকালে সেই মাংসগুলো ফ্রিজ থেকে বের করে তার স্ত্রী মোছা.সালমা খাতুন রান্না করতে যায়।পরে রান্না করা অবস্থায় তার স্ত্রী দেখতে পান সকল মাংসের টুকরো পাতিলের পানির নিচে থাকলেও একটি মাংসের টুকরো পাতিলের পানির উপর ভাসছে। আর সে যতবারই চামুচ দিয়ে পাতিলের পানির নিচে দেবার চেষ্টা করে ততবারই ঐ মাংসের টুকরোটি ভেসে উঠে।পরে সে উক্ত মাংসের টুকরোটি পাতিল থেকে উঠিয়ে দেখতে পান মাংসের এই টুকরোটির উপর আল্লাহ নাম লেখা ।পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষেরা আল্লাহ লেখা ঐ মাংসের টুকরোটি দেখতে ভিড় করছে।নজরুল ইসলাম জানান আল্লাহ লেখা এই মাংসের টুকরাটি তিনি যত্ন করে রেখে দিয়েছেন।

গাবগাচি মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, আল্লাহ লেখা এই মাংসের টুকরাটি আমি নিজেও দেখেছি।

ট্যাগ :

সুজানগরে মাংসের টুকরায় আল্লাহ নাম

প্রকাশিত : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮