০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরে ফজলু সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ধর্ষক ফজলু সরদার নতুনপাড়া গ্রামের আনোয়ার সরদারের ছেলে।

স্থানীয়রা জানায় , বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার নিজ বাড়ীর পাশে খেলা করছিলেন। এ সময় ফজলু এসে তাকে নানাভাবে লোভ দেখিয়ে ও চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে জোরজবরদস্তি করে ধর্ষণ করে। একটি পর্যায়ে শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে ফজলুকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ইতিমধ্যে শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফজলুকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া, ভুক্তভোগী শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ডাক্তারি পরীক্ষা শেষে এ বিষয়ে স্পষ্টতা পাওয়া যাবে।

ট্যাগ :

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশিত : ০১:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮