০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের

রংপুরের বদরগঞ্জে বাথরুমে গোসল করতে যান স্কুলশিক্ষিকা ফাউজিয়া বেগম (২৪)। এ সময় মা আফরোজা বেগম বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে চিৎকার করলে ভেজা গায়েই বাথরুম থেকে বেরিয়ে মাকে বাঁচাতে যান তিনি। আর এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফাউজিয়া বেগম।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই ফাউজিয়ার মৃত্যু হয়।

শনিবার সকালে বদরগঞ্জের পৌরশহরের বালুয়াভাটা প্রফেসরপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত ফাউজিয়া ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে এবং হলি চাইল্ড স্কুলের শিক্ষক কামরুজ্জামানের স্ত্রী। তিনি নিজেও হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. হাই রুবেল জানান, ফাউজিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান ফাউজিয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

রংপুরে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের

প্রকাশিত : ১২:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮