০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন।

রবিবার ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটা রেললাইনটিতে রেল চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। বারইয়ারহাট রেল ক্রসিং অতিক্রম করার সময় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রকাশিত : ১০:১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮