০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চলনবিলে নৌকাডুবি: বাকি দুইজনের লাশ উদ্ধার

নিখোঁজ, মরদেহ, ডুবুরি, আঞ্চলিক, Missing, dead, diver, regional, rtvonline

পাবনার চাটমোহরের চলনবিলে শুক্রবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুইজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কর্মীরা। এ নিয়ে নিখোঁজ মোট পাঁচজনেরই লাশ উদ্ধার করা হলো।

আজ রবিবার সকাল ৭টার দিকে চলনবিলের সমাজ এলাকা থেকে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি এবং সকাল ৮টার দিকে ভাঙ্গাজোলা নামক এলাকা থেকে ঈশ্বরদীর আমবাগান এলাকার ব্যবসায়ী স্বপন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে বিল্লাল হোসেনের স্ত্রী শিউলি বেগম এবং শনিবার সকালে মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভিন ও দুপুরে স্বপন বিশ্বাসের মেয়ে সাদিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নৌকার ছইয়ের ওপর মোবাইলে সেলফি তুলতে গিয়ে ছই ভেঙে নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে।

ওই দিন প্রথমে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ১১টা ৫০ মিনিটে পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে।

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চলনবিলে নৌকাডুবি: বাকি দুইজনের লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮