০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ

নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে আশরাফ আলী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আন্ধারকোটা গ্রামে বাড়ির পাশের একটি কড়ইগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আশরাফ আলী ওই গ্রামের আনছার আলীর ছেলে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আশরাফ আলী মাছ শিকারের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। এরপর বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

রোববার সকালে স্থানীয়রা ফাঁস দেয়া আশরাফের মরদেহ ঝুঁলতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে উপজেলার নওহাটামোড় ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগ :

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮