মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৮০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলায় ২৮ জন ও সিআর মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।




















