১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মতিঝিলে লরিচাপায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর চালকসহ মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রবিবার রাত ১০টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকার টয়োটা ভবনের বিপরীতে ২৪ তলা শিল্প ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক রিপন শিকদার (৩০) ও আরোহী জানে আলম গাজী (৩২)। খিলগাঁও হাজীপাড়ার বাসিন্দা রিপনের বাবার নাম হজরত আলী ও নবাবপুরে হাজী মার্কেটের ব্যবসায়ী জানে আলম গোপালগঞ্জ সদরের আবুল বাসার গাজীর ছেলে।

জানা যায়, মিরপুর থেকে পাঠাও-এর মোটরসাইকেলে করে জয়কালি মন্দিরের পাশে ডিসিসি রোডে নিজ বাসায় ফিরছিলেন জানে আলম। তারা মতিঝিল শিল্প ভবনের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১০:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮