০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মেলান্দহে যুবকের লাশ উদ্ধার

মেলান্দহে সোমবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম চাঁন মিয়া। তিনি ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী রত্মা বেগম (২৬) জানান, একই গ্রামের সুজনের (৩৫) বাড়িতে ইলেক্ট্রিকের কাজ করার জন্য রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপর তিনি আর বাড়ি ফিরেন নি। সোমবার সকালে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। চাঁন মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন লাশের পাশে ভাঙ্গা পাওয়া গেছে।

সুজন বলেন, আমার বাড়িতে কাজ করা অবস্থায় ফোন পেয়ে চাঁন মিয়া চলে যান। ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। চাঁনকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মেলান্দহে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮