পাবনার সুজানগরে জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর (অব:) কে এস মাহমুদের মেজর মার্কেটের চারটি দোকানে সঙ্গবদ্ধভাবে দূধর্ষ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে মার্কেটের পিছন গ্রিলের তালা কেটে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এই চুরির ঘটনা ঘটে।
নিউ মদিনা ফার্মেসীর মালিক খন্দাকর আব্দুল রাজ্জাক জানান, দোকানের কেচিগেট খুলে দোকানের সাটারের তালা ভাঙ্গা ও ক্যাশ এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখে।
সুজানগর কেমিস্ট ও ড্রাস সমিতির সাধারণ সম্পাদক এ কিউ এম বদরুজ্জোহা বুলবুলকে জানালে তিনি থানায় খবর দেন। সুজানগর থানার এস আই বেলাল ঘটনাস্থল পরির্দশন করেন।

এ ছাড়া এস আর সুজ দোকানের মালিক জামাল উদ্দিন সরদার জানান, তার নগদ ২৫ শত টাকা চুরি হয়েছে।
নিউ বৈশাখী কসমেট্রিকসের মালিক ফারুক হোসেন জানান, তার নগদ পাঁচ হাজার টাকা চুরি হয়েছে।
নিউ মদিনা র্ফামেসীর মালিক খন্দকার আব্দুল রাজ্জাক জানান, তার প্রায় ১ লাখ টাকা চুরি হয়েছে।
বাটা গ্যালারীর মালিক মাহামুদুল হক জানান, তার নগদ ৭ হাজার টাকা চুরি হয়েছে।
সুজানগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।



















