০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে ছয় ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে কারাগার থেকে জামিনে বের হয়ে ফের ডাকাতির চেষ্টাকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর সদরঘাট থানার সাহেবপাড়া কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ছয়জন হলেন- মো. ফোরকান (২২), আমির হোসেন (২৪), মো. রনি (২১), মো. ফরিদ প্রকাশ বুলু (২১), মো. নুর জামান (২১) ও মো. এমরান প্রকাশ সজল (১৯)।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সাহেবপাড়া কলাবাগান মাঠের ভেতর থেকে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি কিরিচ ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছয়জন হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে সদরঘাট থানাসহ নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এর আগে কয়েকবার গ্রেফতারও হন তারা। জামিনে বের হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্বীকার করেন যে, অতীতের বিভিন্ন মামলা পরিচালনার টাকা জোগাড় করতে ফের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে ডাকাতির এই পরিকল্পনা করেছে তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সদরঘাট থানায় মামলা দায়ের হয়েছে বলেন ওসি।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

চট্টগ্রামে ছয় ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ০৭:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮