০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

শিবপুরে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

শিবপুর উপজেলা থেকে নাঈম সরকার (১৫) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিলশরন গ্রামের কয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নাঈম বিলশরণ গ্রামের আবদুল বাছেদ সরকারের ছেলে। সে দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির মেধাবী ছাত্র।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পরিবারের বরাত দিয়ে জানান, নাঈম সরকার ১ সেপ্টেম্বর রাতে দড়িপুরা নতুন বাজারে গানের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি করে তার সন্ধান পায়নি।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন কয়রা নদীতে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

শিবপুরে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮