১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নতুন বাজারের নূরের চালায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি নূরের চালায় ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন।

সহকর্মী আরিফ জানান, সকালে ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান ওয়াজেদ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ পাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৩:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮