সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মীসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা মাদকবিরোধী অভিযানে ১ রাউন্ড গুলি, সুটার গান, তিনটি কার্তুজ, পাইপগান, ফেনসিডিল, ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াত-বিএনপির ৬ নেতা-কর্মী রয়েছেন।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৫ জন, কালীগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা দায়ের করা হয়েছে।



















