০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শাহ আমানতে চার্জার লাইট থেকে স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এবার চার্জার লাইট থেকে লুকানো অবস্থায় দেড় কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমর্স কর্মকর্তারা। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি। মঙ্গলবার সকালে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের যাত্রীর কার্টন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বিমান বন্দরের কর্মকর্তা হাসান জহির বলেন, স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। কিন্তু কার্টনটির কেউ মালিকানা দাবি করেনি। কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা করা হয় যদি কেউ মালিকানা দাবি করে। শেষ পর্যন্ত কেউ মালিকানা দাবি না করায় সেটি খোলা হয়। পরে ওই লাইটের ব্যাটারির জায়গায় কৌশলে স্বর্ণের বারগুলো লুকানো অবস্থায় তা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

শাহ আমানতে চার্জার লাইট থেকে স্বর্ণ উদ্ধার

প্রকাশিত : ০৫:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮