০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফেনীর সদর উপজেলার ফাজিলপুল আলীনগর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারী পথচারি নিহত হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের আলীনগর এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার দুই নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন ও অপরজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রকাশিত : ০১:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮