০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম বিমাবন্দরে ৬ কেজি স্বর্ণসহ ২ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইটের দুজন যাত্রীর কাছ থেকে প্রায় ছয় কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব ঘটনায় আটক দুই যাত্রীর নাম গিয়াসউদ্দিন ও রবিউল।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, বুধবার ভোর ৬টায় ইউএস বাংলার একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা গিয়াসউদ্দিন নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫ কেজি ২৪৮ গ্রাম ওজনের ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম আনুমানিক সোয়া দুই কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে এসব স্বর্ণ উদ্ধার করে গিয়াসউদ্দিনকে আটক করা হয়।

এরপর সকাল ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রী রবিউলের কাছে পাওয়া যায় ৭৬২ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার। এসব স্বর্ণ জব্দ করে রবিউলকে আটক করা হয়।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

চট্টগ্রাম বিমাবন্দরে ৬ কেজি স্বর্ণসহ ২ যাত্রী আটক

প্রকাশিত : ০৭:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮