০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

গৌরীপুরে গর্ভপাত করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর কথায় গর্ভপাত করানোর জন্য ওষুধ খেয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ৬ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ দুলেনা বেগমের (২৫)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দুই সন্তানের জননী ওই গৃহবধূর মৃত্যু হয়। দুলেনা উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটিশিরা গ্রামের মৃত কাশেম আলীর পুত্র আব্দুর রাশিদের স্ত্রী।

নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার বোন ৬ মাসের অন্তসত্ত্বা ছিল। গর্ভজাত সন্তান নষ্ট করাতে গত ২৫ আগস্ট তার বোনকে স্থানীয় হাতুড়ে ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ান স্বামী রাশিদ। এরপর থেকে দুলেনার রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে না নিয়ে হাতুড়ে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা করায় তার স্বামী। এক পর্যায়ে দুলেনার রক্তক্ষরণ বৃদ্ধি পেলে মঙ্গলবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

গৌরীপুরে গর্ভপাত করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত : ০৭:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮