০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আপন নিহত

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহরের মাটিডালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আপন ওই এলাকার নূর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ৫টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ত্রাসীরা শহরের মাটিডালী ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বগুড়ায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আপন নিহত

প্রকাশিত : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮