০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসি একা জেতাতে পারবে না: সুয়ারেজ

বার্সেলোনায় মেসির অশেষ সাফল্য। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার কাতালানদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৩৩টি শিরোপা। ৩১ বছর বয়সী মেসি ২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ইউরোপের সেরা ক্লাবের প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বাদ পান। ২০১৫ সালের পর শেষ তিন মৌসুমেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা।

এক সাক্ষাৎকারে উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ বলেন, মেসি এখন অধিনায়ক, সে সব শিরোপা উঁচু করে ধরতে চায়। আমাদের দারুণ একটা দল। আর এমন একজন কোচ আছেন, যিনি সবকিছু জয়ের ক্ষমতা রাখেন। কিন্তু এটা সত্যিই কঠিন এক প্রতিযোগিতা। মেসি একা জেতাতে পারবে না।

সুয়ারেজ আরও বলেন, সে যতটা ভালো, ততটা দলগত চেষ্টাও থাকতে হবে। লিও আরও বেশি কিছুর দাবিদার। মাদ্রিদ গত তিন বছরের প্রতিটিতেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা অবশ্যই আমাদের জন্য ক্ষোভের। তারা ইতিহাস গড়েছে। এটা আমাদের দলে কাঁটা হয়ে বিঁধেছে।

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসি একা জেতাতে পারবে না: সুয়ারেজ

প্রকাশিত : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮