০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঝড়ো বাতাসে পদ্মানদী উত্তাল হয়ে উঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই ঝড়ো বাতাস বইছে। সকাল সাড়ে ৯টার পর বাতাসের গতি বেড়ে গেলে মাঝ পদ্মা উত্তাল হয়ে ওঠে। ঢেউয়ের কারণে মাঝ পদ্মায় লঞ্চ চলাচল হুমকির মুখে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশিত : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮