৬-৮ সেপ্টেম্বর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে সুজানগরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর জোনাল অফিস পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে বের হওয়া র্যালিটি সুজানগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুজানগর জোনাল অফিস এর ডিজিএম মো. সুলতান নাছিমুল হক এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮।
এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন এজিএম (ও এন্ড এম) রাকিবুজ্জামান, এলাকা পরিচালক ফিরোজ, আব্দুল মান্নান, সাবেক পরিচালক আব্দুল আলিম যতিন, রঞ্জু,জু,ই মো.আলমগীর হোসেন ও ই,সি কামরুল ইসলাম প্রমুখ।



















