০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে ৩ বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা

নরসিংদীতে বৈধ কাগজপত্র, নোঙরা পরিবেশ ও নিয়ম-নীতি না মানায় তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া ও আরাফাত মোহাম্মদ নোমান এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত হাসপাতাল তিনটি হলো- শহরের হলি ক্রিসেন্ট (প্রা) হাসপাতাল, আল আরাফাত ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল ও নুরজাহান প্রাইভেট হাসপাতাল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হাসপাতালগুলোর মধ্যে হলি ক্রিসেন্ট হাসপাতালের নির্দিষ্ট লেবার রুম না থাকায় ১০ হাজার টাকা এবং আল আরাফাত ও নূরজাহান হাসপাতালের বৈধ কাগজপত্র, নোঙরা পরিবেশ এবং প্রয়োজনীয় আইনি শর্ত না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করায় ভোক্তা অধিকার আইন ও বেসরকারি হাসপাতাল পরিচালনা আইনে যথাক্রমে ৫০ হাজার ও ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষনিক তা আদায় করা হয়।’

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত নরসিংদী জেলার সকল হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

নরসিংদীতে ৩ বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১০:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮