০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

জনতা জুট মিলে অগ্নিকাণ্ড ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মিল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে জনতা জুট মিলের ফিনিশিং গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো নিশ্চিত হয়নি মিল কর্তৃপক্ষ।

আগুন লাগার পর পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জনতা জুট মিলের এ্যাডমিন মো: লিটন মিয়া জানান, সন্ধ্যার দিকে মিলের ফিনিশিং গোডাউনে ধোয়া উড়তে দেখে গোডাউনে গিয়ে দেখি গোডাউনের পুরো মাল আগুনে পুড়ছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী কর্মকর্তা সাদিকুল বারী জানান, আগুন নিয়ন্ত্রণের সময় পুরো গোডাউন ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসের মাহমুদুল হাসান নামে এক সদস্যসহ মিলের রাকিবুল, আবদুল করিম মিয়া নামে দুই নিরাপত্তা কর্মী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

জনতা জুট মিলে অগ্নিকাণ্ড ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশিত : ১২:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮