০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গাইবান্ধায় এক সঙ্গে ৪ সন্তানের জন্ম

গাইবান্ধার এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি হাসিনা বেগম (২৮) । শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মধ্যদিয়ে দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। হাসিনা বেগম গাইবান্ধা সদর উপজেলার সিংহপুর গ্রামের মহসীন আলীর স্ত্রী।

তার স্বজনেরা জানান, শুক্রবার সকালে ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গাইনী চিকিৎসক লায়লা হাসনা বানু বিকেলে ওই গৃহবধূর অস্ত্রোপচার করলে পরপর চার সন্তানের জন্ম হয়।

গৃহবধূর বড় ভাই মোস্তাকিন রহমান শিশির জানান, আট বছর আগে মহসীনের সঙ্গে তার বোনের বিয়ে হয়। মহসীন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের আট বছর পর এই প্রথম তাদের ঘরে এক সঙ্গে চার সন্তানের জন্ম হলো। এতে পরিবারের সকলেই খুশি।

বর্তমানে চার সন্তান ও প্রসূতি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক লায়লা হাসনা বানু।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক

গাইবান্ধায় এক সঙ্গে ৪ সন্তানের জন্ম

প্রকাশিত : ১২:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮