১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সংসদ অধিবেশন চলাকালে সভা-সমাবেশ নিষিদ্ধ

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন উপলক্ষে সংসদ ভবনসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া সব ধরণের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার বিকেল থেকে এ অধিবেশন শুরু হচ্ছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

এতে বলা হয়, অধিবেশন নির্বিঘ্নে চলার জন্য শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় শনিবার রাত ১২টা হতে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সংসদের ২২তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সে সব এলাকাগুলো হচ্ছে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সংসদ অধিবেশন চলাকালে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮