০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে তুরস্কের নাগরিকের মৃত্যু

রাজধানীর গুলশানে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়হান ওজবেক (৪২) নামে তুরস্কের এক নাগরিক মারা গেছেন। শনিবার বিকেল ৪টার দিকে গুলশানের ১৬ নম্বর রোডের ১১০ নম্বর বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে।

আয়হান ওজবেক আস্তেক টেকনোলজি নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

ওই প্রতিষ্ঠানের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, বাসাতেই আয়হানের অফিস। বিকেল ৪টার দিকে তাঁর এক কর্মচারীকে প্রিন্টিং মেশিনে কাজ শেখাচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেয় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে তুরস্কের নাগরিকের মৃত্যু

প্রকাশিত : ১১:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮