রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি গোডাউন) অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ওএমএসের ১১৫ টন চাল, গম ও আটাসহ ৮টি ট্রাক জব্দ করেছে র্যাব। এতে সংশ্লিষ্টতার অভিযোগ কেন্দ্রীয় খাদ্যগুদামের ব্যবস্থাপকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে শুরু হওয়া এ অভিযান আজ রবিবার ভোর রাত পর্যন্ত চলে।
এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ওএমএসের কয়েক হাজার বস্তা চাল-আটা উদ্ধার করা হয়েছে। নিম্ন আয়ের মানুষদের মাঝে কম মূল্যে বিক্রির জন্য সরকারি বরাদ্দের এই আটা ও চাল খোলাবাজারে বিক্রি না করে অন্যত্র সরিয়ে ফেলা হয়। এর প্রেক্ষিতে শনিবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
























