ঢাকার দোহার-নবাবগঞ্জে বিভিন্ন পেশার সমন্বয়ে ‘দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ’ নামে একটি পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান খানকে আহ্বায়ক ও সাংবাদিক মো. রাশিম মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি আগামী ৬ই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ও গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
কমিটির অন্যরা হলেনÑ কাস্টমস অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ডা. হরোগোবিন্দ সরকার অনুপ, ব্যাংকার রানা ভূঁইয়া ও এডভোকেট আবদুল্লাহ আবু সাঈদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া চৌধুরী মোশারফ আলী বেগ (সনজু), মো. মোজাম্মেল হোসেন, মো. খালেদ বিন ওয়াহিদ (কনক), শেরতাজ হোসেন খান ও মো. মোস্তাক হোসেনকে সংগঠনের কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
কমিটির আহ্বায়ক আনিসুর রহমান খাল বলেন, এই সংগঠন হবে আঞ্চলিক উন্নয়নের একটি সহায়ক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দোহার নবাবগঞ্জের পেশাজীবীদের সংযুক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এই সংগঠন দোহার নবাবগঞ্জের সরকারি/ বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠন সকলের মধ্যে সুসম্পর্ক ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবে।



















