১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আইসিটি অ্যাওয়ার্ড পেল বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড

‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ পেল অনলাইনে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড’।  আগামী ৯-১৩ অক্টোবর, চীনে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড ২০১৮ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করে প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জাব্বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  নাসিমা বেগম, এনডিসি, ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর।

উল্লেখ্য, এর আগে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ‘বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওর্য়াড ২০১৭’র মনোনয়ন অর্জন করে। ২০১৫ সালে যাত্রা শুরুর অল্পসময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২৫ হাজার।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

আইসিটি অ্যাওয়ার্ড পেল বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড

প্রকাশিত : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮