১১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৭ ল‍াখ টাকার চালান জব্দ

ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি করায় ১ কোটি ৭ ল‍াখ টাকার একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিদেশ থেকে আমদানি করা ঢাকার জেএমকে এন্টারপ্রাইজের চালানটির খালাস স্থগিত করে পণ্যগুলো পরীক্ষা করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, ২ হাজার ৭৮২ দশমিক ৫০ কেজি বল বেয়ারিংয়ের জায়গায় ২৩ হাজার ৭৭৪ কেজি এবং বেয়ারিং হাউজিং ১৯ হাজার ৩৯৫ কেজির জায়গায় ২৩ হাজার ৯৮৮ কেজি পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি। যার শুল্কসহ পণ্যের মূল্য ৮২ লাখ টাকা এবং মোট শুল্ককর ২৫ লাখ টাকা। অর্থাৎ চালানটির ঘোষণাতিরিক্ত ১ কোটি ৭ ল‍াখ টাকার পণ্য আমদানি করেছে। জব্দ করা পণ্য চট্টগ্রামের কমিশনার কাস্টমস হাউসে রাখা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৭ ল‍াখ টাকার চালান জব্দ

প্রকাশিত : ০৯:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮