সাভারে মুন্নি খাতুন (১৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ভোর রাতে সাভারের জালেশ্বর এলাকার ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ পাবনার আতাইকুলা উপজেলার কুটিগ্রামের হাবিবুল্লার স্ত্রী।
পুলিশ জানায়, ভোর রাতে ঘরে আড়ার সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।



















