১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিন অটোরিকশা যাত্রী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূর এ আলম জানান, যাত্রীবাহী অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে বেলকুচির দিকে যাচ্ছিল। রাজাপুর এলাকায় পৌঁছলে অটোরিকশাটির একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশিত : ০১:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮