১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হাজীর হাট এলাকায় বালু ভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটি ভাঙচুর করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ইব্রাহীম স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যান ওই মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে।

পরে ঘটনাস্থলে সদর থানার ওসি মো. লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত : ০৩:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮