০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

খুলনায় নিখোঁজের ১৫ দিন পর স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

খুলনায় নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডার গার্টেন স্কুলশিক্ষক কাজী তাসকিন হোসেন তয়নের লাশ (৩২) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাসকিন নগরীর মুজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার বিকালে সাইফুল নামে এক যুবককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে একটি ডোবা থেকে তাসকিন হোসেন তয়নের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহটি দীর্ঘ দিন পানিতে থাকায় এবং পচন ধরায় তার শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় মুরাদ কাজী নামে একজনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে খালিশপুর থানার ওসি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচং জগতপুরে অসচ্ছল ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনায় নিখোঁজের ১৫ দিন পর স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮