০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পাবনায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়ায় চঞ্চল বাদশা নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গেলো রাতে মোবাইল ফোনে তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে আটঘরিয়ার জালালের ঢাল থেকে গোড়রী যাওয়ার পথে কাঠগাড়া নামক বালিয়া বিলের রাস্তার পাশে চঞ্চল বাদশার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানান, তিনি নিয়মিত মাদকসেবী ছিলেন। উদ্ধারের সময় চঞ্চলের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। এর আগে আটঘরিয়া থানা পুলিশ তাকে ৩/৪ বার আটক করেছিল। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর হস্তক্ষেপে গণঅনশণ ভাঙলেন আন্দোলনকারীরা

পাবনায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮