০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে আটক ৯

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় মাদক দ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ নয়জনকে আটক করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, সোমবার রাতে পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের নিকট এসআই আমিনুর রহমানের নেতৃত্বে চেকপোস্ট চলাকালীন সময় মাদক সেবনকারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোহেল (৩৬), আবু বক্কর সিদ্দিক (২৮), মানিক মিয়া (২৮), বগুড়া সদরের মিলন (২০), আলম (২৫), রায়হান (২১), সোহাগ (৩৩), টিপু সুলতান (২২) ও রঞ্জু মিয়াকে (২৫) আটক করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে আটক ৯

প্রকাশিত : ০১:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮