০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গোয়ালন্দে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতদিয়া রেলস্টেশন এলাকার সিদ্দিক কাজী পাড়ার রফিক মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৯), বেপারী পাড়ার রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৪০), মণ্ডল পাড়ার ফয়জদ্দিন খার ছেলে বিক্রম খা (৪৫) ও মুন্নি আক্তার (৩৫)।

র‌্যাব জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোরে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩৫টি ইয়াবা মিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। সে ইয়াবা নিয়ে স্থানীয় ও ফরিদপুরের মধুখালীতে ইয়াবা সাপ্লাই দিত।

এছাড়া সোমবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে থানা পুলিশ স্থানীয় বেপারী পাড়ার রশিদ সরদারের ছেলে সেলিম সরদারকে ৪০ গ্রাম গাঁজাসহ ও বিক্রম খাকে ৫০ গ্রাম গাঁজা এবং যৌনপল্লী থেকে মুন্নি আক্তারকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গোয়ালন্দে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮