১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ওভাল টেস্টে খাদের কিনারায় ভারত

ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খাদের কিনারায় ভারত। পঞ্চম দিনে মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ২২৩। ৪৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গতকালই তিন উইকেট হারিয়েছিল ভারত।

চতুর্থ দিনের ৩ উইকেটে ৫৮ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। গতকাল রাহুল ৪৬ এবং রাহানে ১০ রানে অপরাজিত ছিলেন। এদিন শুরুতেই অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। ১২০ রানে এদিন চতুর্থ উইকেট হারায় ভারত। আজিঙ্কা রাহানে মইন আলীর বলে ৩৭ রান করে ফিরে যান। স্কোরবোর্ডে এক রান যোগ হওয়ার পরই আরো একটি উইকেটের পতন হয় ভারতের। প্রথম ইনিংসে অভিষেকেই অর্ধশতরানকারী হনুমা বিহারী খাতা না খুলেই বেন স্টোকসের শিকার হন। এরইমধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম শতরান।

এই ম্যাচ জিততে হলে ভারতকে এখনো ২৪১ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট। দুটি সেশনের খেলা এখনো বাকি।

ইংল্যান্ডের মধ্যে সিরিজ ইতোমধ্যেই হেরে গিয়েছে ভারত। ইংল্যান্ড এগিয়ে ৩-১ এ। এই ম্যাচ জিতলে ৪-১ সিরিজ জয়ী হবে ইংল্যান্ড।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ওভাল টেস্টে খাদের কিনারায় ভারত

প্রকাশিত : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮