০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফতুল্লায় টায়ার কারখানার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফতুল্লার পোস্ট অফিস রোডে হোসেন টায়ার কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ঢাকার দুটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ফতুল্লায় টায়ার কারখানার গোডাউনে আগুন

প্রকাশিত : ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮