০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭) পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যান চালক কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনা-কবলিত কাভার্ডভ্যান দুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮