০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জামালপুরে কালোবাজারে বিক্রি হওয়া ১৯০ বস্তা জব্দ

জামালপুরে সরকারের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১৯০ বস্তা চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯০ বস্তা চাল জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার মো. মতিউর রহমান মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোড়াধাপ ইউনিয়নের স্থানীয় সাবুর মোড়ে তার দোকানে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি করেন। বিকেলের দিকে তিনি তার দোকান থেকে বিপুল পরিমাণ চাল সরিয়ে ফেলেন। চালগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে স্থানীয়রা সন্দেহ করেন।

পরে এলাকাবাসীরা মুঠোফানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম ও স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম রাত ৯টার দিকে সাবুর মোড় এলাকায় অভিযান চালান। অভিযানে স্থানীয় ব্যবসায়ী বিল্লাল হোসেন ওরফে বিলু মিয়ার বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৮৭ বস্তা, সোলায়মান হোসেনের দোকান থেকে ২০ বস্তা এবং আবুল কালামের বাড়ি থেকে ৮৩ বস্তা মোট ১৯০ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘জব্দ করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির। প্রাথমিকভাবে ডিলার মো. মতিউর রহমান তার বরাদ্দের চালগুলো কালোবাজারে বিক্রি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দকৃত চালগুলো স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে। ডিলার মতিউর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে কালোবাজারে বিক্রি হওয়া ১৯০ বস্তা জব্দ

প্রকাশিত : ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮