০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কেওয়া বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তাদের ছেলে সেলিম হোসেন (১৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেওয়া বকুলতলা এলাকার আবুল হাসানের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন আনোয়ার। আনোয়ারের পাঁচ-ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। ওই অটোরিকশা তারা ভাড়া বাসার বারান্দায় চার্জ দিতেন। সকালে তার ছেলে সেলিম ঘুম থেকে ওঠে বারান্দায় অটোরিকশার কাছে যায়। এ সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। একপর্যায়ে সেলিমের মা সেলিনা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবু রায়হান বলেন, সকালে মৃত অবস্থায় মা-ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত : ১১:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮