পাবনার সুজানগরে বৃহস্পতিবার সকালে অডিটরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের ৪৫টি স্কুলের ১৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
সুজানগর এনএ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিমের সভাপতিত্বে ও কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আজম সোহেলের পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, অফিসার ইনর্চাজ শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভীন।

স্বাগত বক্তব্য দেন কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আব্দুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন দিশারী পাবলিকেশনের এমডি মহাসিন হোসেন, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সুলতান মাহমুদ বাবু, আব্দুস সালাম, মনিরুজ্জামান সেলিম, উজ্জল হোসেন শাহিন, মমিনুল,উজ্জল, খলিলুর রহমান, আলীম প্রমুখ।



















