ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি মোস্তাক হোসেনের স্মরণ সভা বৃহস্পতিবার বেলা ১২টায় ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ’র সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
প্রয়াত মোস্তাক হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেনÑ ডিআরইউ’র সাবেক সভাপতি মাহফুজুর রহমান, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ, মুরসালিন নোমানী, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ’র অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাবেক কার্যনির্বাহী সদস্য অমরেশ রায় প্রমুখ।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, ডিআরইউ সহ-সভাপতি গ্যালমান শফি, যুগ্ম-সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান, দপ্তর সম্পাদক মোঃ জেহাদ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোঃ মহসিন হোসেন, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না, মোঃ জাফর ইকবাল, আবদুল হাই তুহিন, এস এম এ কালাম, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিআরইউ’র সাবেক সহ সভাপতি আজমল হক হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন প্রমুখ। এছাড়াও মরহুম মোস্তাক হোসেনের স্ত্রী ও পুত্রবধু স্মরণসভায় উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মোস্তাক হোসেনের স্মৃতিচারণ করে বলেন, একজন পেশাদার সাংবাদিকের নাম মোস্তাক হোসেন। সাংবাদিকতার নীতি ও আদর্শকে সমুন্নত রেখেই তিনি জীবনের শেষদিন পর্যন্ত কাজ করেছেন। পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনে সহকর্মীদের অনুপ্রাণিত করেছেন। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। ব্যক্তি হিসেবে মোস্তাক হোসেন ছিলেন সৎ ও প্রকৃত ভালো মানুষ।
উল্লেখ্য, মোস্তাক হোসেন গত ৩ সেপ্টেম্বর ২০১৮ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
























