০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে বজ্রপাতে দু’জনের প্রাণহানি

যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে বজ্রপাতে দু’জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরো দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের হোসেন সর্দারের ছেলে মোহাম্মদ আলী (১৫) ও শাহাবার মোল­ার ছেলে সাব্বির হোসেন (২০)।

আহতরা হলেন, মিতু খাতুন (১৩) ও রেজওয়ান (১৩)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাব্বির হোসেন বাদে অন্যরা সবাই মাহমুদপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাসুয়াড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সর্দার জানান, দুপুর ১২ টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নিহত ও আহতরা গ্রামের জালালের চায়ের দোকানের পাশের বাড়ি সংলগ্ন বারান্দায় লুডু খেলছিলেন। এসময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কলে­াল কুমার সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

যশোরে বজ্রপাতে দু’জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮