০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থপনা প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের আয়োজনে জিলা স্কুলের মাল্টিমিডিয়া হলরুমে আলোচনা সভা ও রোভার স্কাউটদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এফতে ফাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান হাবিবুর রহমান, কুষ্টিয়া পলিটেনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মোশার্রফ হোসেন, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল হান্নান ও কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মীর মোশার্রফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ, মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, বাস-ট্রাক মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ী চালানোর দায়িত্ব কোনোভাবেই দেয়া যাবে না। এছাড়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য চালকদেরকেই গাড়ী চালানোর দায়িত্বভার অর্পন করতে হবে বলে গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা শেষে কুষ্টিয়া জিলা স্কুলের রোভার স্কাউটদের অংশ গ্রহনে ট্রাফিক ব্যবস্থপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়। ট্রাফিক আইন ও ব্যবস্থপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অংশ গ্রহণকারীদের রোভার স্কাউটদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থপনা প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ০১:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮