০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

‘গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার’

রাজধানীর ওপর চাপ কমাতে গ্রামেও শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নয়, মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। মানুষ যেন গ্রামে বসে সব চাহিদা পূরণ করতে পারে সে লক্ষ্যেই গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রতিটি উপজেলায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন এবং পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’। তিনদিনের এ অনুষ্ঠানে দুটি আন্তর্জাতিক সেমিনারসহ ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের সাতটি দেশের অতিথিসহ ছয় হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার’

প্রকাশিত : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮