০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকা থেকে শনিবার দুপুরে ইয়াবাসহ জাকির হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই অশোক কুমার বর্মণের নেতৃত্বে পুলিশের একটি টিম কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহবাজপুর গ্যাসফিল্ড রোডের ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। এ সময় দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের আমির হোসেনের ছেলে মো. জাকির হোসেনকে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, জাকির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে অনুসরণ করছিল। আজ তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৩:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮